• Home
  • বিনোদন
  • একদিনেই অমিতাভ বচ্চন ১২টি শর্ট ফিল্মের শুটিং সম্পন্ন করলেন
Image

একদিনেই অমিতাভ বচ্চন ১২টি শর্ট ফিল্মের শুটিং সম্পন্ন করলেন

বয়স যে শুধুই সংখ্যা, তা বারবার প্রমাণ করে চলেছেন অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সেও তার কর্ম উদ্যম এবং নিষ্ঠা দেখে বিস্মিত হন অনুরাগীরা।

সম্প্রতি নিজের ব্লগে এমনই এক অভিজ্ঞতা শেয়ার করে ফের আলোচনায় বলিউডের শাহেনশাহ।অমিতাভ জানান, একদিনেই তিনি ১২টি শর্ট ফিল্মের শুটিং সম্পন্ন করেছেন।

শুধু তাই নয়, একই দিনে দুটি স্টিল ফটোশুটও করেছেন। এত ব্যস্ততার পরও গভীর রাতে নিজের ব্লগে বসে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখতে ভোলেননি তিনি।রাত প্রায় ৩টার সময় ব্লগে তিনি লেখেন, ‘কাজই কাজ… কাজই কাজ… কাজই কাজ! আজ ১২টি শর্ট ফিল্মের শুটিং করেছি, দুটি স্টিল শুটও শেষ করেছি। আর এখন তোমাদের জন্য লিখছি।

’ তার এই বক্তব্য থেকেই স্পষ্ট, কাজের প্রতি তার ভালোবাসা এখনও একটুও কমেনি।অনুরাগীদের উদ্দেশে অমিতাভ আরও লেখেন, তাদের সঙ্গে এই যোগাযোগ তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, কাজের ব্যস্ততা যতই থাকুক না কেন, অনুরাগীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার এই প্রক্রিয়া কখনও থেমে যাওয়া উচিত নয়।

এই অভিনেতার কথায়, জীবনের অন্যান্য কাজ চলতেই থাকবে, কিন্তু অনুরাগীদের সঙ্গে এই বন্ধন অটুট থাকা প্রয়োজন।

ব্লগ পোস্টে তিনি আরো জানান, প্রতিটি কাজের আগে তিনি গভীর প্রস্তুতি নেন এবং কোনও পরিস্থিতিতেই সেই প্রস্তুতির সঙ্গে আপস করেন না। দীর্ঘ দিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এখনও প্রতিটি কাজকে সমান গুরুত্ব দিয়ে দেখেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »