• Home
  • বিনোদন
  • মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’
Image

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

মুক্তির আগেই বিশ্বমঞ্চে ইতিহাস গড়ল দক্ষিণী তারকা আল্লু অর্জুন ও নির্মাতা অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি, এরই মধ্যে জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবর জানায়। তাদের তথ্য অনুযায়ী, ‘মোস্ট পিওপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে নতুন রেকর্ড গড়েছে ‘রাকা’।

আর এই রেকর্ড তৈরির পেছনে রয়েছে অভিনব এক প্রযুক্তিগত আয়োজন। একসঙ্গে ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচার করা হয়েছে সিনেমাটির জন্য। সিনেমার নির্মাণে প্রযুক্তির এমন ব্যবহারই এনে দিয়েছে গিনেসের স্বীকৃতি।সান পিকচার্সের পোস্টে বলা হয়, ইতিহাস তৈরি হয়েছে। ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার পথে এটি একটি বড় অর্জন। রেকর্ডের স্বীকৃতি হিসেবে আল্লু অর্জুন ও অ্যাটলির হাতে তুলে দেয়া হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ।

মজার বিষয় হলো, অ্যাটলির জন্মদিনেই এসেছে এই বিশ্বরেকর্ডের ঘোষণা। বিশেষ দিনটিতে পরিচালককে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি সাদা-কালো ছবি পোস্ট করেন আল্লু অর্জুন। ছবিতে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়।

আল্লু অর্জুন জানান, অ্যাটলির মতো দূরদর্শী ও দক্ষ পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে তিনি গর্বিত। ভবিষ্যতে তার সঙ্গে আরও ‘জাদু’ তৈরির অপেক্ষায় থাকার কথাও জানান অভিনেতা। এর আগে আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশ করা হয়েছিল ‘রাকা’র প্রথম ঝলক। সেখানে সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখা যায় অভিনেতাকে। টাক মাথা, রুক্ষ চেহারা এবং মুখের একাংশ নেকড়ের থাবার মতো সব মিলিয়ে তার লুকে ছিল আদিম ও যোদ্ধাসুলভ আবহ।

সিনেমাটির ঘোষণার সময়ই নির্মাতারা জানিয়েছিলেন, ‘রাকা’র ভিএফএক্স ও মোশন ক্যাপচারের কাজে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ প্রযুক্তিবিদদের যুক্ত করা হয়েছে। সিনেমাটির ভিএফএক্স টিমে কাজ করছেন ‘আয়রন ম্যান টু’ ও ‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’-এর মতো সিনেমায় কাজ করা ভিএফএক্স সুপারভাইজার জেমস ম্যাডিগান। এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ের একাধিক খ্যাতনামা প্রযুক্তিবিদ যুক্ত রয়েছেন প্রকল্পটির সঙ্গে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »