• Home
  • খেলা
  • পাকিস্তানের কাছে হেরে খালি হাতে ফিরল বাংলাদেশ
Image

পাকিস্তানের কাছে হেরে খালি হাতে ফিরল বাংলাদেশ

২০২৬ এশিয়ান গেমসের নারী ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে ব্রোঞ্জ পদকও হাতছাড়া করল বাংলাদেশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রান তুলতে সক্ষম হয়।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে পাকিস্তান। তবে অধিনায়ক ফাতিমা সানা শেষ পর্যন্ত অপরাজিত ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ৩০ বলের ইনিংসে তিনি তিনটি চার ও তিনটি ছক্কা হাঁকান। ওপেনার গুল ফেরোজা ২৩ বলে ছয়টি চারের সাহায্যে করেন ৩১ রান।

আলিয়া রিয়াজ ২২ বলে ২৫ রান করেন, যার মধ্যে ছিল একটি চার ও দুটি ছক্কা। আরেক ওপেনার শাওয়াল জুলফিকার করেন ২৭ বলে ১৭ রান। সায়রা জাবিন ৫, আয়েশা জাফর ৯, আইমান ফাতিমা ০ এবং তুবা হাসান ৪ রান করেন।বাংলাদেশের হয়ে রিতু মনি, শর্ণা আক্তার ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান সানজিদা আক্তার মেঘলা।

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানেই থামে টাইগ্রেসদের ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৬ রানে অপরাজিত থাকেন শামিমা আক্তার। ৪৫ বলের ইনিংসে তিনি চারটি চার মারেন। অধিনায়ক নিগার সুলতানা ৩০ বলে ২৫ রান করেন, আর দিলারা আক্তার ৮ বলে ১২ রান করেন।

এ ছাড়া শর্ণা আক্তার ৬, জুইরিয়া ফেরদৌস ৪, রাবেয়া খান ৪, রিতু মনি ৩ এবং সোবহানা মোস্তারি ২ রান করেন। নাহিদা আক্তার ১০ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে উম্মে-হানি ছিলেন সবচেয়ে সফল। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে তিনি নেন তিনটি উইকেট। তাসমিয়া রুবাব, ফাতিমা সানা, নাশরা সান্ধু ও আয়েশা জাফর একটি করে উইকেট নেন।

ব্যাট হাতে মাঝারি সংগ্রহ গড়ার পর বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে শেষ পর্যন্ত এশিয়ান গেমসে নারী ক্রিকেটের ব্রোঞ্জ পদক নিশ্চিত করে পাকিস্তান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »