• Home
  • প্রচ্ছদ
  • সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে: প্রতিমন্ত্রী
Image

সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে: প্রতিমন্ত্রী

দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনে প্রতি লিটারে এক লাফে ২০ টাকা বাড়িয়েছে সরকার। রবিবার রাতে এক প্রজ্ঞাপন জারি করে নতুন মূল্য নির্ধারণ করা হয়। কেন এই মূল্যবৃদ্ধি তা নিয়ে কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি জানান, মধ্যপ্রাচ্য সংকটের কারণেই সরকারকে বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, কোনো বিকল্প না থাকায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

দাম বাড়ানোয় ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে অব্যাহতভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাচ্ছে। এই সংকট প্রতিদিন নতুন মাত্রায় আমাদের সামনে আবির্ভূত হচ্ছে। ফলে বিমার প্রিমিয়াম ও জাহাজ ভাড়া বাড়ছে। এ অবস্থায় জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের পক্ষে এ মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না।

অমিত বলেন, এরকম একটি সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন। জনগণের জীবনমানের কষ্ট লাঘবের অভিপ্রায়ে রাজনীতিতে এসেছি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের যে কষ্ট হবে, এটি আমি উপলব্ধি করি।

তিনি বলেন, সরকার উপায়হীন না হলে এমন অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে চাইতো না। তবে চলমান সংকট দ্রুত কেটে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের দাম আবারও সমন্বয় করে আগের পর্যায়ে বা তার চেয়েও কমিয়ে আনার চেষ্টা করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »