• Home
  • দেশ
  • কাউনিয়া উপজেলা ক্যাম্পাসে দেয়ালে গাছ, চারপাশে ময়লা-আবর্জনা
Image

কাউনিয়া উপজেলা ক্যাম্পাসে দেয়ালে গাছ, চারপাশে ময়লা-আবর্জনা

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলা ক্যাম্পাস ও আবাসিক এলাকার বাসাবাড়ির দেয়ালে জন্মেছে গাছপালা। দীর্ঘদিনের অযতœ ও অপরিচ্ছন্নতার চিত্র ফুটে উঠেছে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে। বাসাবাড়ির দেয়াল ও আশপাশে শ্যাওলা, আগাছা ও ছোট-বড় গাছ জন্মালেও সেগুলো পরিষ্কার বা অপসারণের দৃশ্য তেমন চোখে পড়ছে না। এতে সরকারি অফিস ও আবাসিক ভবনগুলোর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি ভবনের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

সম্প্রতি তোলা একটি ছবিতে দেখা যায়, উপজেলা ক্যাম্পাসের আবাসিক ভবনের দেয়ালে বেশ কিছু গাছ জন্মেছে। কোথাও দেয়ালের গা বেয়ে গাছের শিকড় ছড়িয়ে পড়েছে। ভবনের নিচের অংশেও রয়েছে নোংড়া আর্বজনা, ঘাস, আগাছা ও বিভিন্ন ধরনের উদ্ভিদ। পাশাপাশি খোলা জায়গায় পড়ে থাকতে দেখা গেছে বিভিন্ন ধরনের নোংরা-আবর্জনা। দীর্ঘদিন পরিষ্কার না করায় কিছু স্থানে পরিবেশ বেশ অপরিচ্ছন্ন হয়ে পড়েছে।

উপজেলা ক্যাম্পাসে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের চলাচল ও বসবাস রয়েছে। ফলে এমন পরিবেশে ক্যাম্পাসের সামগ্রিক সৌন্দর্য ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার কথা থাকলেও বাস্তব চিত্রে তার যথেষ্ট প্রতিফলন নেই বলে ছবিতে প্রতীয়মান হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ভবনের দেয়ালে জন্ম নেওয়া গাছ দ্রুত অপসারণ না করলে শিকড় দেয়ালের ফাটল ও কাঠামোগত ক্ষতির কারণ হতে পারে। একই সঙ্গে জমে থাকা আবর্জনা ও আগাছা পরিবেশের জন্যও অনুকূল নয়।

সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নিয়ে উপজেলা ক্যাম্পাসের আবাসিক ভবন ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা, দেয়ালে জন্ম নেওয়া গাছ অপসারণ এবং নিয়মিত পরিচর্যার ব্যবস্থা করার দাবি উঠেছে। এতে ক্যাম্পাসের পরিবেশ যেমন সুন্দর হবে, তেমনি সরকারি সম্পদও দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, আমরা ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি, আশা করছি ধীরে ধীরে ক্যাম্পাস সুন্দও হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »