ফেনী প্রতিনিধি: ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয়দের নিয়ে নদীর তীরে এ অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন, কৃষিজমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এমপি মজনু বলেন, ফেনী নদীর যেসব এলাকায় বালু উত্তোলনের বৈধ ইজারা নেই, সেখানে কোনোভাবেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।



















