• Home
  • দেশ
  • পঞ্চগড়ে কৃষি প্রযুক্তি গ্রাম ও কৃষক প্রশিক্ষণ পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল
Image

পঞ্চগড়ে কৃষি প্রযুক্তি গ্রাম ও কৃষক প্রশিক্ষণ পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল

পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের আওতাধীন স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রযুক্তি গ্রাম ও কৃষক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলটি শুক্রবার বিকেলে জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের খাটিয়ার পাড়া গ্রামে অবস্থিত কৃষি প্রযুক্তি গ্রাম ও কৃষক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো: মনিরুজ্জামান, এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: আনোয়ার হোসেন, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার গবেষণা অনুসন্ধানী মোহাম্মদ শফিকুল আলমের নেতৃত্বে প্রতিনিধি দলটি ব্রি স্যাটেলাইট স্টেশন পঞ্চগড় পরিদর্শন, প্রযুক্তি গ্রাম পরিদর্শন করেন এবং সেখানে চলমান গবেষণা ও প্রদর্শনী কার্যক্রম, আধুনিক ধান উৎপাদন প্রযুক্তির ব্যবহার এবং কৃষকের মাঠে গবেষণালব্ধ প্রযুক্তির প্রয়োগ সরেজমিনে পরিদর্শন করেন তাঁরা। এ সময় প্রযুক্তি গ্রামের বিভিন্ন কার্যক্রম, কৃষকদের অংশগ্রহণ এবং মাঠ পর্যায়ে প্রযুক্তি প্রয়োগের বাস্তব চিত্র সম্পর্কে অতিথিরা অবহিত হন।

পরবর্তীতে তারা কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ধান চাষে তাঁদের অভিজ্ঞতা, সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা শোনেন। কৃষকরা উৎপাদন ব্যয়, সেচ ও পানি ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।

কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: আব্দুল মতিন, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তোফায়েল প্রধান, ব্রি স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো: মাসুদ রানা, ব্রি স্যাটেলাইট স্টেশনের কর্মকর্তা-কর্মচারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং প্রযুক্তি গ্রামের কৃষকরাও উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »