পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাজালালকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সভা সমাবেশ ও পথে ঘাটে হামলার চেষ্টা করে আসছে বোদা উপজেলা নির্বাহী অফিসের কর্মচারী আওলাদ হোসেন ও তার ছেলে জামিউল ইসলাম। শাহাজালাল উত্তর জালাসী পাড়া বাইতুস সালাত জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদকও।
সাংবাদিক শাহাজালাল আওলাদ হোসেন ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। এনিয়ে সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।জানা যায়, ২০২২ সালে স্থানীয় উত্তর জালাসী পাড়া বাইতুস সালাত জামে মসজিদ কমিটি ও মুজায়াজ্জিনের সাথে ঝামেলায় জড়ালে সে সময় থানায় সাধারণ ডায়রী করেন মসজিদের সাধারণ সম্পাদক শাহজালাল।
অভিযোগ মতে,বাবা ছেলে সব সময় এলাকার অসহায় মানুষের সাথে কারণে অকারনে অন্যায় আচরন করে এর প্রতিবাদ করেন সাংবাদিক শাহজালাল। সাংবাদিক শাহ্জালালের বাড়িতে বিভিন্ন লোকজনকে দিয়ে ৩ দফায় ৫ আগস্টে বাড়িতে হামলা চালায়। ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত স্থানীয়রা রাত জেগে পাহারাা দেন। সাংবাদিক শাহজালাল অভিযোগ করেন ৫ আগস্টে বাড়িতে হামলা ও তার প্রতিষ্ঠান প্রতিবন্ধী সেবাকেন্দ্রে হামলার চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তোলে স্থানীয়রা।রাতে অগ্নি সংযোগের চেষ্টা চালায় অপরিচিতদের দিয়ে।হামলাকারীদের নানাভাবে সহযোগিতা করে জামিউল ও তার বাবা।
এদিকে গত ২৯ জুলাই সাংবাদিক শাহজালালের উপরে আওলাদ হোসেন প্রাদ ভ্রমণের সময় হামলার চেষ্টা করে। সেদিনই দুপুরে আওলাদ তার ছেলে জামিউল ইসলাম পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যার উদ্দেশ্যে পেছন থেকে বাইক দিয়ে ধাক্কা দেয় সে সময় বাইকের পেছনে শাহজালালের ১০ বছর বয়সী ছেলে বাইকে ছিল।
এব্যাপারে পঞ্চগড় সদর আমলী আলাদত পঞ্চগড়-১ এ একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মামলাটি পিবিআইকে তদন্ত দেওয়া হয়েছে। এর আগে জালাসীপাড়া কবরস্থানে স্থানীয় জেহেদ্দির জানাজায় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কথা বলার সময় আওলাদ হোসেন হামলার চেষ্টা চালায়। ২০২৪ সালের নভেম্বরে উত্তর জালাসী বায়তুস সালাত জামে মসজিদে মুয়াজ্জিন ও ইমামের বেতন ভাতা বৃদ্ধির কথা বলার সময় আওলাদ হোসেন ও তার ছেলে জামিউল ইসলাম সাংবাদিক শাহ্জালালের উপর হামলার চেষ্টা করে।
সাংবাদিক শাহ্জালালের অভিযোগে জানা যায়, বিভিন্ন সময় বেনামে ফেসবুক আইডি খুলে সামাজিক মর্যাদা ক্ষুন্য করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন ছবিসহ লেখা পোস্ট দেয়।আওলাদ হোসেনের স্বনামে বেনামে বেশ কিছু সম্পদ বেড়েছে। যা আয়ের সঙ্গে সঙ্গতী নয়।
পঞ্চগড় বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের আরাজী গাইঘাটা মৌজা (জেএল নং— ৩৫) রয়েছে তার প্রায় ৩ একর জমি। এছাড়া বাড়ির সামনেই (উত্তর জালাসী পাড়া) পৌরসভার ৪ নং ওয়ার্ড এলাকায় রয়েছে প্রায় ১০ শতক জমি। যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। আওলাদ হোসেন একজন একজন চতুর্থ শ্রেণির কর্মচারী।
এদিকে আওলাদ হোসেন ও তার ছেলে জামিউল ইসলামের বিরুদ্ধে গত ১৩/০৮/২০২৬ ইং পঞ্চগড় সদর থানায় আব্দুস সালাম নামে জনৈক ব্যক্তি একটি সাধারন ডায়রি করেন। ওই ডায়রিতে অভিযোগে করা হয় যে, বাড়ি সীমানা নিয়ে তাকে নানা ধরনের গালাগালি সহ মিথ্যা মামলা দায়েরের ও হুমকি প্রদান করা হচ্ছে। ডায়রির বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, অভিযোগ (জিডি) টি আদালতে পাঠানো হবে। আদালত সিদ্ধান্ত দিলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আওলাদ হোসেন ও তার ছেলে জামিউল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এসব বানানো অভিযোগ। জমির বিষয়ে আওলাদ হোসেন বলেন ১৯৯৮ সালে জমির দাম কম ছিল তখন আমি জমি কিনেছি। জামিউল ইসলাম বলেন, আমি তিন বছর চুক্তি ভিত্তিক চাকুরী করেছি। শাহাজালার মামলা করেছে, কয়েকদিন আগে পিবিআই পুলিশ তদন্তে আসে। আমরা মামলা হয়েছে জানিনা। পরে জানতে পারি। তদন্ত হোক।













