• Home
  • দেশ
  • শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল তেঁতুলিয়া, সড়ক অবরোধ
Image

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল তেঁতুলিয়া, সড়ক অবরোধ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সানোয়ার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে দ্রত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।এর আগে ফেসবুকে ওই শিশু ধর্ষনের বিষয়টি সরব হয়ে ওঠে

এঘটনায় শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের রবীন্দ্র স্মরণী বাইপাস মোড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।বিক্ষোভকারীরা বলেন, ছয় বছরের শিশুর ওপর এমন নির্যাতনের অভিযোগ অত্যন্ত গুরুতর ও নিন্দনীয়।

তারা দ্রত অভিযুক্ত সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

বিক্ষোভ থেকে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিও জানান স্থানীয়রা। একই সঙ্গে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা হয়ে থাকলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, এ সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে আরও বড় ধরনের আন্দোলন কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, “সে যেই হোক, গরিব হোক বা বড়লোক হোক—যেকোনো শ্রেণির মানুষের ক্ষেত্রেই আমরা এর বিরুদ্ধে। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »