• Home
  • দেশ
  • পঞ্চগড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামাযাতে ইসলামীর ত্রাণ সামগ্রী বিতরণ
Image

পঞ্চগড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামাযাতে ইসলামীর ত্রাণ সামগ্রী বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় হাফিজাবাদ ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রশিদুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে দেয়া হয় ত্রাণসামগ্রী ও অর্থ সহায়তা। রবিবার (২৩ আগস্ট) বিকেলে ইউনিয়নের মুন্সিপাড়ার ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে এই সহায়তা তুলে দেন জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা জামায়াতের আমির মো. শফিউল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সুলতান মাহমুদ, হাফিজাবাদ ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আননুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা। এর আগে, গত শনিবার (২২ আগস্ট) রান্নাঘরের আগুন থেকে রশিদুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতঘরসহ বাড়ির বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে পরিবারের সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে যায়।

জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, অগ্নিকাণ্ডে পরিবারটি সর্বস্ব হারিয়েছে। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সামর্থ্য অনুযায়ী সকলের এগিয়ে আসা উচিত।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »