• Home
  • জাতীয়
  • যোগ্য ও ত্যাগীদেরই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে: তারেক রহমান
Image

যোগ্য ও ত্যাগীদেরই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে: তারেক রহমান

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যোগ্য ও ত্যাগীদেরই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। দুর্বল বা অযোগ্য কাউকে মনোনয়ন দিলে অন্যরা সুযোগ নেবে। তাই দলের সমর্থিত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে।

রোববার (৯ আগস্ট) রাতে নগরীর রেডিসন ব্লুতে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন। সভায় ছয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব নাজিমুর রহমান। এতে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় উপস্থিত একাধিক বিএনপি নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমান দলের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে দিকনির্দেশনা ও উদ্দীপনামূলক বক্তব্য দেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, গুপ্ত বাহিনীর ষড়যন্ত্র এখনো চলছে। ফ্যাসিবাদী শক্তিও ষড়যন্ত্রে লিপ্ত। ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বিচার এক মাসের মধ্যে করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা ১৫ দিনের মধ্যে সম্পন্ন করা হয়েছে। এরপরও গুপ্ত বাহিনী এই বিচার নিয়ে মিথ্যাচার করেছে।

বিএনপি পরিবারকে একটি ঘরের বাসিন্দা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কোনো কারণে যাতে সেই ঘর ভেঙে না পড়ে, সে জন্য সবাইকে তা শক্ত হাতে ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিচ্ছে। এসব বিষয়ে জনগণকে জানাতে হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »