পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর প্রশাসনিক ভবন সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী শফিউল আলম, পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মনোজ কুমার আচার্য্যসহ এলজিইডির কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এলজিইডি সূুত্রে জানা যায়, প্রকল্পটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৭ হাজার ১১৭ টাকা। এলজিইডি নির্বাহী প্রকৌশলীর তত্বাবধানে এটি নির্মিত হবে। প্রকল্পটি নির্মাণ করছে এম এইচ কর্পোরেশন।
















