• Home
  • দেশ
  • আদমদীঘিতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
Image

আদমদীঘিতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার প্রত্যন্ত পল্লীর একটি পুকুর থেকে অজ্ঞাত নামা (৪৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৫ আগস্ট) বিকেলে লাশটি আদমদীঘি থানা পুলিশ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকার কাঞ্চনপুন গ্রামের চৌধুরী পুকুর নামক পুকুরের পানিতে ভাসমান অবস্থায় বুধবার বিকেল ৩টার দিকে এক ব্যক্তির লাশ দেখতে পায় গ্রামবাসী। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওই অজ্ঞাত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় লোকজনের ধারনা কে বা কারা লাশটি চৌধুরী পুকুরে ফেলে রেখে গেছেন। আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত ওই লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »