• Home
  • দেশ
  • পঞ্চগড়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক নারী সহ জামায়াত সমর্থক আটক
Image

পঞ্চগড়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক নারী সহ জামায়াত সমর্থক আটক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে এক নারীর ঘর থেকে স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।সোমবার (৩ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তার বাবার নাম ইসমত আলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি জহিরুল ইসলাম (৪২) এলাকায় জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত। রাতে ওই নারীর ঘরে তাকে দেখতে পেয়ে স্থানীয়রা হাতেনাতে আটক করেন। পরে তাকে দড়ি দিয়ে একটি বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে তাৎক্ষণিকভাবে তাকে থানায় নেওয়া সম্ভব হয়নি। পরে মঙ্গলবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর দাবি, জহিরুল ইসলামের আগে ২টি বিয়ে করে, একটি তালাক হয়ে যায় বলে স্থানীয়রা জানান। তিনি সার ও কীটনাশকের ব্যবসার সাথে জড়িত। হাড়িভাসায় তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে সেখানকার বাসিন্দারা জানান। বিষয়টি এলাকায় বেশ চঞ্চল্য সৃষ্টি করেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে নানা আলোচনা চললেও জেলা জামায়াতের নেতারা দাবি করেছেন, জহিরুল ইসলাম দলের সদস্য নন। তাদের ভাষ্য, তিনি কেবল একজন সমর্থক; দলের কোনো সাংগঠনিক পদ বা সদস্যপদ তার নেই।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, তাদের দুজনকেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখনো থানায় আছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »