• Home
  • দেশ
  • আদমদীঘিতে মসজিদে চুরি, থানায় লিখিত অভিযোগ
Image

আদমদীঘিতে মসজিদে চুরি, থানায় লিখিত অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজার বাঁশহাটি সংলগ্ন এলাকায় অবস্থিত বায়তুন নূর জামে মসজিদের থাই গøাস খুলে ফ্রেম চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আদমদীঘি থানার অভিযোগ সুত্রে জানা গেছে, গত শনিবার রাতে মসজিদের মোয়াজ্জিম মোহাম্মদ মজিদ এশার নামাজ শেষে বারান্দায় ঘুমিয়ে পরে। গভীর রাতে হঠাৎ করে ঘুম ভাঙলে তিনি দেখতে পায় যে অজ্ঞাতনামা চোরেরা মসজিদের দক্ষিণ পার্শ্বে থাই ক্লাস খুলছে। মসজিদের মোয়াজ্জিম চোর দেখে চিৎকার দিলে চোরেরা মসজিদের থাই গøাস জঙ্গলের ভিতরে ফেলে রেখে থাই এর ফ্রেম চুরি করে নিয়ে যায়। পরে চুরি হওয়া থাই এর ফ্রেম অনেক জায়গায় খোঁজাখুজি করে কোথায় না পেয়ে আদমদীঘি থানায় ওই মসজিদের ক্যাশিয়ার শামছুর রহমান বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক প্রতুল কুমার মন্ডল মসজিদের থাই গøাসের ফ্রেম চুরি সংক্রান্ত একটি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, যত দ্রæত সম্ভব চুরি হওয়া থাই গøাসের ফ্রেম উদ্ধার ও চোর সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

1 Comments Text
  • Ariel3165 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/DEmwm
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »