• Home
  • খেলা
  • নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন ওয়ানডে অধিনায়ক লিটন

    স্বল্পমেয়াদি নয়, ছয় মাসের পরিকল্পনা নিয়ে এগোনোর পক্ষে বিসিবির সভাপতি
Image

নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন ওয়ানডে অধিনায়ক লিটন

স্বল্পমেয়াদি নয়, ছয় মাসের পরিকল্পনা নিয়ে এগোনোর পক্ষে বিসিবির সভাপতি

স্পোর্টস রিপোর্টার: সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে দাপট দেখিয়ে চারটি সিরিজ জিতেছিল বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষের তালিকায় ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ। তবে সবশেষ জিম্বাবুয়ে সফরে স্বাগতিকদের কাছে অসহায় আত্মসমাপণ করেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজ হারার পাশাপাশি একমাত্র টেস্টও হেরেছিল ইনিংস ব্যবধানে। যেখানে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ছিল স্পষ্ট।

গতকাল সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে সিরিজের ভারাডুবি নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, প্রতি সিরিজের পর ক্রিকেটার বা টিম ম্যানেজমেন্টকে জবাবদিহি করার পক্ষে নন তিনি। ছয় মাসের পরিকল্পনা নিয়ে এগোনোর পক্ষে বিসিবি বস। বিষয়টি নিয়ে তামিম বলেন, ‘একটা সিরিজ জিতবে, তারপর বোনাস দেব। আবার হারলে ডেকে এনে প্রশ্ন করব। আমি এটা পছন্দ করি না। ক্রিকেট এভাবে চলে না। আমাদের ছয় মাসের জন্য পরিকল্পনা দিতে হবে। তারপর এটা মূল্যায়ন হবে।’

সম্প্রতি একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আবারও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে একসঙ্গে কাজ করছে বিসিবি ও বিসিসিআই। প্রতিবেদনে আরো উল্লেখ ছিল, ভারতীয় সরকারের তরফ থেকে সবুজ সংকেত পেলেই বাংলাদেশ সফরে আসবে ভারত। তবে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তামিম জানান, বিষয়টি নিয়ে তেমন কিছু জানেন না তিনি। তবে বিসিসিআইয়ের সঙ্গে যোগযোগ রাখছে বিসিবি। তামিমও আশাবাদী ভারত বাংলাদেশ সফরে আসবে। ভারত সিরিজ নিয়ে বিসিবি বস বলেন, ‘আমার সবার সঙ্গে কথা হচ্ছে। সবাইকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু কিছু জিনিস আমার নিয়ন্ত্রণের বাইরে। তবে আমি এটুকু বলতে পারি, ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হচ্ছে। খুব দ্রুতই জানতে পারব।

গেল কয়েক দিন আগে জেলা ও বিভাগীয় পর্যায়ের কোচ নিয়োগের পরীক্ষা নিয়েছিল বিসিবি। স্থানীয় কোচ নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনুরোধ গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন বিসিবি বস। লিখিত ও প্র্যাক্টিক্যাল পরীক্ষায় পাশ করলেই তাদের ভাইভায়ের জন্য ডাকা হবে। তবে জেলা ও বিভাগীয় কোচদের অবস্থা তুলে তিনি তামিম ইকবাল বলেন, ‘কোচদের পরীক্ষার খাতা দেখলাম। প্রশ্ন ছিল, ওয়াইড বলে কী কী আউট হয়। একজনের উত্তর দেখলাম, বোল্ড আর এলবিডব্লিউ।’ এছাড়াও সংবাদ সম্মেলনে তামিম জানান, নিজেদের ফান্ড ব্যবহার করে পূর্বাচলে সেন্টার অব এক্সিলেন্স বানাবে বিসিবি। সেসঙ্গে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ নিয়ে বিসিবি সভাপতি জানান, সরকারের তরফ থেকে ফান্ড পেলেই কাজ শুরু করবেন তারা।

সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর গুঞ্জনটাই সত্যি হলো। বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাতে হলো মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে লিটন দাসকে।

বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগে থেকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সামলানো লিটন এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই (ওয়ানডে ও টি-টোয়েন্টি) বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।

গত বছরের জুনে নাজমুল হোসেন শান্তর পরিবর্তে মিরাজকে অধিনায়ক করা হয়েছিল এবং চলতি বছরের এপ্রিলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড তাকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিয়েছিল। তবে বিশ্বকাপের দেড় বছর আগেই বর্তমান তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড এই বড় পরিবর্তন আনল।

বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমাদের তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক ছিল। আমি বিশ্বাস করি আমাদের দুইজন অধিনায়ক থাকা উচিত। সাদা বল এবং লাল বলের জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিটন দাস সাদা বলের অধিনায়ক হিসেবে থাকবেন এবং নাজমুল হোসেন শান্ত লাল বলে অধিনায়ক হিসেবে চালিয়ে যাবেন। সাদা বলের সহ অধিনায়ক হবেন তাওহীদ হৃদয় এবং লাল বলের সহ অধিনায়ক আগের মতোই থাকবেন (মিরাজ)।’

মিরাজের নের্তৃত্বে বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলেও কিছুদিন আগে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায়। এছাড়া অ্যাওয়ে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারে এবং আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়। সব মিলিয়ে বিদেশের মাটিতে মিরাজ ১৩ ম্যাচে মাত্র দুটিতে জিতেছেন। তাতেই কপাল পুড়ুছে তার।

অধিনায়কত্বের পাশাপাশি মিরাজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নয় বোর্ড। তামিমের কথায় তা উঠে এলো, ‘মিরাজ একজন অত্যন্ত সফল অধিনায়ক ছিলেন। গত পাঁচটি সিরিজের মধ্যে চারটি তিনি জিতেছেন। কিন্তু আমি মনে করি মিরাজকে একজন ক্রিকেটার হিসেবে আমাদের বেশি প্রয়োজন। পারফর্মার হিসেবে তাকে যে লেভেলে দেখতে অভ্যস্ত, সেখানে হয়তো কিছুটা ঘাটতি দেখা যাচ্ছিল। বিশেষ করে ব্যাটিংয়ে সে ভালো করলেও বোলিংয়ে আরও উন্নতির জায়গা আছে।’

১২৫ ওয়ানডে খেলা মিরাজ বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ২৪ ম্যাচে। যেখানে ব্যাটিংয়ে রান করেছেন ৪৯০। বোলিংয়ে উইকেট পেয়েছেন ২৪টি। ক্যাচ নিয়েছেন ১৫টি।তামিমের বিশ্বাস, ‘মিরাজ যখন তার পুরো ছন্দে ফিরবে, বাংলাদেশ অনেক ম্যাচ জিতবে। আমি তার সাথে কথা বলেছি এবং সে বিষয়টি বুঝতে পেরেছে। আমরা দুই অধিনায়ক থিওরিতে বিশ্বাস করছি যাতে তারা ঠিকঠাক পরিকল্পনা করতে পারে।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »