• Home
  • দেশ
  • পঞ্চগড়ে মরহুম ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের স্বরণে দোয়ার মাহফিল অনুষ্ঠিত
Image

পঞ্চগড়ে মরহুম ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের স্বরণে দোয়ার মাহফিল অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশের সফল রাজনীতিবিদ পঞ্চগড়ে জেলার কৃত্বি সন্তান সাবেক রাস্ট্রপতি মরহুম ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দীন সরকারের স্বরণে তার নিজ জেলা পঞ্চগড়ে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই) পঞ্চগড় স্টেডিয়ামে সকালে এই দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় রাজধানীর ধানমন্ডি তাক্ব য়া মসজিদের খতিব সাইফুল ইসলাম কোরআন হাদীসের আলোকে জীবন ধারণের প্রতিগুরুত্বারোপ করে মরহুম জমির উদ্দীন সরকারের জীবনাদর্শের স্মৃতিচারণ করেন। তার জীবদ্দশায় সৎ ও সততার কথা বলেন। বলেন মরহুম জমির উদ্দীন সরকারের সৎ জীবনের কথা। তার রাজনৈতিক নেতৃত্বের কথা।

দোয়ার মাহফিলে মরহুম জমির উদ্দীন সরকারের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। কোন ব্যক্তি নয়।আমি আমার জীবন দশায় তার ঋন শোধ করতে পারবোনা। আমি শুধু নই পঞ্চগড়ের মানুষ শোধ করতে পারবেনা।আমি স ংসদে পা দিলাম দেখলাম তিনি কতো মানুষকে চাকুরী দিয়েছেন। সারাদেশে শিক্ষার কতো উন্নয়ন করেছেন। দলমত নির্বিশেষে সকলে তার স্মৃতি ধারন করতে হবে।
অপরদিকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও মরহুম জমির উদ্দীন সরকারের জৈষ্ঠ্য পূত্র ব্যারিস্টার নওশাদ জমির এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

নওশাদ জমির বলেন, আবার বাবা মরহুম জমির উদ্দীন সরকার মৃত্যুর আগে বলেছিলেন, আমার মৃত্যুর পর সরকার যদি মনে করে আমার কবর সংসদ এলাকায় হবে, তুমি তা মেনে নিও। তিনি বাবার সাধারন জীবন-যাপন নিয়ে বেশ কিছু স্মুতিচারণ করেন। পরে তিনি তার বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এসময় মরহুম জমির উদ্দীন সরকারের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ব্যারিস্টার নওফেল জমির জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ প্রমূখ। দোয়ার মাহফিলে পঞ্চগড় সদর উপজেলার দশটি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ও সাধারন জনগন অংশ নেন। পরে দোয়া পাঠ করেন রাজধানীর ধানমন্ডি তাক্বয়া মসজিদের খতিব সাইফুল ইসলাম।

Related Posts

1 Comments Text
  • Seth4436 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/fTL24
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »