লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুুন্সীগঞ্জ সিরাজদিখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাাহ শিক্ষামন্ত্রীকে নিয়ে কড়া সমালোচনা করে বলেছেন, শিক্ষামন্ত্রী যাদের ফার্মের মুরগি বলছেন, সেই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজকে আপনি মন্ত্রী হয়েছেন। তিনি আরও বলেন, এসব শিক্ষার্থী জুলাই আন্দোলন করার ফলে আপনি শিক্ষামন্ত্রী হতে পেরেছেন এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই লন্ডন থেকে এসে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭ টায় মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন রাস্তায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।সমাবেশে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব এডভোকেট মারুফ হাসান মন্টি, যুব শক্তির আহবায়ক তরিকুল ইসলাম, ছাত্র শক্তির আহবায়ক আবু বাকের মজুমদার, মুন্সীগঞ্জ জেলার আহবায়ক মাজেদুল ইসলাম, সিরাজদিখান উপজেলার এনসিপির আহ্বায়ক আলী নেওয়াজ উজ্জল প্রমুখ।

















