আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা গৃহনির্মান শ্রমিক ইউনিয়ন রেজি:নং (০৬৯) এর আয়োজনে সমাজ থেকে মাদকের ছোবল থেকে রক্ষার জন্য তরুন ক্ষুদে খেলোয়ারদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে আদমদীঘি সদরে টিআর মার্কেটে এই ফুটবল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা গৃহনির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আদমদীঘি সদর জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আহসান হাবীব তুহিন। আরো বক্তব্য রাখেন, সংগঠনের ক্যাশিয়ার শহিদুল ইসলাম, যুবনেতা বেলায়েত হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান তরুন ও যুব সমাজকে মাদক ও জুয়ার ছোবল থেকে রক্ষা করতে তাদের খেলার প্রতি মনোনিবেশ সৃষ্টি করতে এই তরুন ক্ষুদে খেলোয়ারদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়। যেন তাদের খেলার প্রতি আগ্রহ বাড়াই।












