• Home
  • রাজনীতি
  • শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: জুবাইদা রহমান
Image

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: শিশুদের দেশের ভবিষ্যৎ সম্পদ উল্লেখ করে তাদের সুশিক্ষা, সততা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, “শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক।”

আজ সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। তিনি শিশুদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের উৎসাহিত করেন।

এ সময় তিনি বলেন, লেখাপড়া ও সুশিক্ষার মাধ্যমে এসব শিশুই ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে দেশের সুনাম বয়ে আনবে। শিশুদের মেধা ও সম্ভাবনা বিকাশে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

ডা. জুবাইদা রহমান ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সততা, শৃঙ্খলা ও নৈতিকতার ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একজন শিশুর সঠিক মূল্যবোধ ও চরিত্র গঠনের মাধ্যমেই একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গড়ে ওঠে।

অনুষ্ঠানে শিশুদের কল্যাণ, শিক্ষা এবং পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।

Related Posts

1 Comments Text
  • Taylor1530 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/YvFkG
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »