• Home
  • বিনোদন
  • সাসপেন্ড হয়েছে শাওনের ফেসবুক একাউন্ট, কারণ নিয়ে যা জানালেন তামান্না সেতু
Image

সাসপেন্ড হয়েছে শাওনের ফেসবুক একাউন্ট, কারণ নিয়ে যা জানালেন তামান্না সেতু

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট বর্তমানে দেখা যাচ্ছে না। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান–সম্পর্কিত একটি পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার পর তার অ্যাকাউন্টটি অদৃশ্য হয়ে যায়।

এ ঘটনায় নানা ধরনের জল্পনা তৈরি হলেও শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতু দাবি করেছেন, বিপুলসংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ সাময়িকভাবে শাওনের অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে।

রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তামান্না সেতু লেখেন, বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টে প্রচুর রিপোর্ট পড়ায় সেটি ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। তিনি আরও দাবি করেন, আলোচনার জন্ম দেওয়া পোস্টটি শাওন নিজে মুছে দেননি। এ তথ্য শাওন তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার কারণ নিয়ে কোনো মন্তব্য করেনি। ফলে শাওনের অ্যাকাউন্টটি কেন অদৃশ্য হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে এ বিষয়ে প্রকাশ্যে আসা একমাত্র দাবি তামান্না সেতুর।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর এবং আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মেহের আফরোজ শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »