• Home
  • দেশ
  • আইন শৃংখলা রক্ষায় জিরো টলারেন্স রাখতে আদমদীঘি থানার ওসি’র কড়া বার্তা
Image

আইন শৃংখলা রক্ষায় জিরো টলারেন্স রাখতে আদমদীঘি থানার ওসি’র কড়া বার্তা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ গ্রাম পুলিশ হলো পুলিশের চোখ। গ্রাম পুলিশ সর্তক থাকলে অপরাধীরা পালাবার পথ পাবে না। এই ¯েøাগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার (৩০ জুন) আদমদীঘি থানা চত্বরে গ্রাম পুলিশ সদস্যদের এক বিশেষ সভায় এই কড়া বার্তা ও দিক নির্দেশনা মূলক বার্তা দিলেন বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া। তিনি গ্রাম পুলিশ সদস্যদের উদ্দ্যেশে বলেন, আইন শৃংখলা রক্ষায় জিরো টলারেন্স রাখা, সামাজিক শান্তি, মাদকমুক্ত, সন্ত্রাস ও অপরাধীদের রোধ করতে পুলিশ বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। সমাজে ইভটিজিং, বাল্যবিয়ে, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাংয়রে মতো সামাজিক ব্যাধি রুখে দিতে গ্রাম পুলিশ সদস্যদের সার্বক্ষনিক নজরদারি রাখার পাশাপাশি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যে কোন গুজব বা সাইবার অপরাধ সম্পর্কে গ্রামীণ জনপদে সচেতনতা বৃদ্ধি করার জন্য সবার প্রতি আহবান জানান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »