• Home
  • দেশ
  • কৃষিভিত্তিক সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন কাউনিয়ার সাংবাদিক সারওয়ার আলম মুকুল
Image

কৃষিভিত্তিক সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন কাউনিয়ার সাংবাদিক সারওয়ার আলম মুকুল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবালন পত্রিকার ৫৫বছর পূর্তি ও ৫৬ বছরে পর্দাপন উপলক্ষে রংপুর চেম্বার অব কর্মাস হল রুমে শনিবার সন্ধায় আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক মোঃ সারওয়ার আলম মুকুল কে কৃষিভিত্তিক সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক রংপুর মোহাম্মদ রুহুল আমিন ও পত্রিকার সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনু সহ অতিথিবৃন্দ।

সারওয়ার আলম মুকুল রংপুর জেলার কাউনিয়া উপজেলার একজন বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, সংগঠক ও সমাজসেবক। তিনি রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী আলহাজ সাদেক আলী ভুইয়া ও ফিরোজা বেগমের কনিষ্ঠ পুত্র।

তিনি ১৯৮৫ সালে কাউনিয়া মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৭ সালে কাউনিয়া কলেজ থেকে এইচএসসি, ১৯৯৬ সালে কারমাইকেল কলেজ থেকে দর্শনে স্নাতক এবং ১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার প্রতি তাঁর গভীর আগ্রহ তৈরি হয়। দশম শ্রেণিতে অধ্যয়নকালেই তিনি লেখালেখি শুরু করেন এবং পরবর্তীতে দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, কৃষি ও কৃষকের সমস্যা-সম্ভাবনা, স্থানীয় জনদূর্ভোগ, সামাজিক সংকট এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার ক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছেন।

বর্তমানে তিনি কাউনিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কাউনিয়া প্রেস ক্লাবের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও গণমাধ্যমের উন্নয়নে সক্রিয় ভ‚মিকা রেখেছেন। পিএফজি (চঋএ) কমিটির সমন্বয়কারী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষা ও সমাজসেবাম‚লক কর্মকান্ডে সম্পৃক্ত। তিনি তিস্তা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন। মসজিদ-মাদ্রাসা নির্মাণ, জনসচেতনতামূলক কার্যক্রম, করোনা প্রতিরোধ উদ্যোগ এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

সমবায় আন্দোলনের সঙ্গেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। তিনি ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিঃ এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া রংপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি থাকাকালে রংপুরে বৃহৎ সমবায় মার্কেট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখেন।

তাঁর লেখনীতে কাউনিয়া ও বৃহত্তর রংপুর অঞ্চলের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সমস্যা, দুর্নীতি, মাদক বিস্তার এবং সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। ধারাবাহিক অনুসন্ধানী ও জনমুখী প্রতিবেদনের মাধ্যমে তিনি স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলেছেন।

সাংবাদিকতা, শিক্ষা, সমবায় ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ মোঃ সারওয়ার আলম মুকুল বৃহত্তর রংপুর অঞ্চলে একজন নিবেদিতপ্রাণ, দায়িত্বশীল ও প্রবীণ সাংবাদিক হিসেবে সুপরিচিত। সেই ধারাবাহিকতায় দৈনিক দাবানল পত্রিকা পরিবার তাকে এই সম্মাননায় ভূষিত করে।

Related Posts

1 Comments Text
  • Hayden4444 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/D5tgz
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »