• Home
  • প্রচ্ছদ
  • তারেক রহমানের চীন সফর নিয়ে অযথা হইচই না করতে ভারতীয় গণমাধ্যমকে গ্লোবাল টাইমসের বার্তা
Image

তারেক রহমানের চীন সফর নিয়ে অযথা হইচই না করতে ভারতীয় গণমাধ্যমকে গ্লোবাল টাইমসের বার্তা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমের একাংশের প্রতিক্রিয়ার সমালোচনা করেছে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ‘গ্লোবাল টাইমস’। সোমবার প্রকাশিত এক সম্পাদকীয়তে বলা হয়েছে, ঢাকার এই কূটনৈতিক সিদ্ধান্তকে দিল্লির অবহেলা হিসেবে দেখার কোনো যৌক্তিকতা নেই।

নিবন্ধে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর চীনের প্রিমিয়ার লি চিয়াংয়ের আমন্ত্রণে এটিই তারেক রহমানের প্রথম চীন সফর। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চলা এই সফরে তিনি ডালিয়ানে অনুষ্ঠিতব্য ১৭তম ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’ (সামার ডাভোস ফোরাম)-এ অংশ নেবেন। এতে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।

‘গ্লোবাল টাইমস’ আরও উল্লেখ করে, সাম্প্রতিক সময়ে মিয়ানমার, পাকিস্তান, ভিয়েতনাম ও তাজিকিস্তানের শীর্ষ নেতাদের চীন সফর আঞ্চলিক সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে। একই ধারাবাহিকতায় বাংলাদেশের এই সফরকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সম্পাদকীয়তে বলা হয়, ঢাকার চীন সফরকে ভারতকে ‘বাইপাস’ হিসেবে দেখানো বা নেতিবাচকভাবে উপস্থাপন করা অতিরঞ্জিত ব্যাখ্যা। এতে ‘দাদাগিরি’ মানসিকতার প্রতিফলন রয়েছে বলেও মন্তব্য করা হয়।

চীন স্পষ্টভাবে জানিয়েছে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়। বরং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই এগোতে চায় বেইজিং।

তিস্তা প্রকল্প প্রসঙ্গে বলা হয়, আঞ্চলিকভাবে পানি ব্যবস্থাপনায় ত্রিপক্ষীয় সহযোগিতার সুযোগ রয়েছে। পাশাপাশি চীন তার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সুফল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »