Image

এপেক সম্মেলনে পুতিন: বিশ্বের জন্য রাশিয়া উন্মুক্ত

বিশ্বের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রে রাশিয়া উন্মুক্ত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন পুতিন।

তিনি বলেন, রাশিয়ার শিল্পভিত্তি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশে মৌলিক সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে। এসব উদ্যোগের ফলে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতির কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন এসেছে। এ ছাড়া এপেক সম্মেলনের চূড়ান্ত ঘোষণার খসড়ার প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে বলে জানান পুতিন।

তার মতে, এপেকের লক্ষ্য হওয়া উচিত সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতার পরিবেশ তৈরি করা এবং পারস্পরিক সহযোগিতার জন্য একটি গঠনমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন করা। চীনের শেনজেনে প্রস্তুত করা ঘোষণার খসড়ায় সেই লক্ষ্যই প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »