• Home
  • দেশ
  • ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে কাউনিয়ায় প্রস্তুতি সভা
Image

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে কাউনিয়ায় প্রস্তুতি সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতের আমির আব্দুস ছালাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের এবং বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ও আবুল কালাম আজাদ প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »