• Home
  • দেশ
  • পঞ্চগড়ে তাপমাত্রা আবারও বেড়েছে, সারা দিন আকাশ ছিল ছিল কয়াশায় ঢাকা
Image

পঞ্চগড়ে তাপমাত্রা আবারও বেড়েছে, সারা দিন আকাশ ছিল ছিল কয়াশায় ঢাকা

পঞ্চগড় প্রতিনিধি: দেশের শীত প্রধান এলাকা পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়ছে। বৃহষ্পতিবার সারা দিন আকাশ ছিল কুয়াশায় ঢাকা। অন্য দিনের তুলনায় গরম কম ছিল। পরিস্থিতি ছিল গুমোট। সূর্যের দেখা মেলেনি। তেতুঁলিয়া আবহাওয়া অফিসের সূত্র মতে. দুদিন ধরে সর্ব নি¤œ তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহষ্পতিবার তা বেড়ে গিয়ে তা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠে।অথচ সারার দিন সূর্যের দেখা মেলেনি।

গত সোমবার সর্ব নি¤œ তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বুধবার রাতে টিপ টিপ বৃষ্টি ও হয় পঞ্চগড় জেলা শহরে। বাতাসে জলীয় বাস্পের পরিমান ১০০ ও ঘরে আসা যাওয়া করছে।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, শীতের তীব্্রতা নভেম্বরের প্রথম সপ্তাহে বাড়বে।তবে গুমোট পরিস্থিতির কারন জানতে চাইলে তিনি জানান, সমুদ্রে নি¤œচাপের কারণে তাপমাত্রা বেড়েছে এবং সেই কারণে আকাশে মেঘ। তবে দুই-তিনদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে আকাশ পরিষ্কার হবে এবং সেই সাথে শীতের প্রকোপ বাড়বে কমবে তাপমাত্রা। এর সঙ্গে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »