নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা এবং ধানি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অপরাধে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।এছাড়া অপরজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড মথুরাপুর বিল ও ৮ নং ওয়ার্ড নূরপুর সোলাখুড়া বিলে পৃথক অভিযানের এ তথ্য নিশ্চিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। তিনি জানান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁদের এ দ- দেওয়া হয়। জানা গেছে, মথুরাপুর বিলে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে পুকুর খননের কারণে এলাকার পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল সরকারি রাস্তা। এ সময় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে নূরপুর সোলাখুড়া বিলে অভিযান চালিয়ে একই অপরাধে আব্দুস সালাম (৬২) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। উল্লেখ্য, উপজেলার তাহেরপুর পৌরসভাজুড়ে বিভিন্ন প্রশাসনকে ম্যানেজ করে প্রকাশ্যে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অনেক জমির মালিকে না বলে জোর পুর্বক অবৈধ ভাবে রাতদিন পুকুর খননের হিড়িক পড়ে গেছে। আবাদি জমি গুলোতে অবৈধ ভাবে পুকুর খনন অব্যাহত রাখলেও স্থানীয় প্রশাসন রহস্যজনক ভাবে নিরব ভুমিকা পালন করছেন। এতে কৃষি জমির পরিমান কমে যাচ্ছে এবং চাষাবাদ হুমকীর মুখে পড়ছে।












