• Home
  • প্রচ্ছদ
  • ডেঙ্গু ও হামে প্রাণহানি থামছেই না, আরও প্রাণ গেল ৮ জনের
Image

ডেঙ্গু ও হামে প্রাণহানি থামছেই না, আরও প্রাণ গেল ৮ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু এবং হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ডেঙ্গুতে ৫ জন এবং হামের উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৬৬ জন। এ নিয়ে চলতি বছর মোট ৩৫৭ জনের মৃত্যু হলো। অন্যদিকে হামে প্রাণহানি থামছে না। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩জনের মৃত্যু হয়েছে।

তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১১শ’জন। আর নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০৪ জন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »