• Home
  • জাতীয়
  • গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির
Image

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের প্রতিনিধিদলের মতবিনিময়

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সম্পাদকরা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রপতি উপস্থিত সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামের সময় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন। বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান কাউন্সিলের সদস্যরা। তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। জবাবে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ নেশনের সম্পাদক মো. মোকাররম হোসেন, দৈনিক খোলা কাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকি, ফাইনান্সিয়াল পোস্টের সম্পাদক ও প্রকাশক এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউয়ের সম্পাদক ওসমান গনি মনসুর।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »