• Home
  • দেশ
  • শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে কাউনিয়ায় শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা
Image

শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে কাউনিয়ায় শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে রংপুরের কাউনিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার হারাগাছ এলাকার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অংশীদারিত্বে পরিচালিত অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতার জন্য বহু-অংশীজন উদ্যোগের (এমআইপিএস) আওতায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), কাউনিয়া, রংপুর এ আয়োজন করে।

নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং পিএফজি কমিটির কো-অর্ডিনেটর সারওয়ার আলম মুকুল। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও পিএফজি সদস্য আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ফিল্ড ফ্যাসিলিটেটর ফরিদা ইয়াসমিনসহ অন্যান্য অতিথি।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ১৩ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও ইতিবাচক সামাজিক মূল্যবোধ জোরদার হবে। পাশাপাশি সংঘাতমুক্ত ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »