পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড় জেলা শহরটিতে ইজিবাইক আর ব্যাটারি চালিত রিকসা ও ভ্যানের বেপরোয়া চলাচলে দিশেহারা মানুষ। এইতিনটি যানের বিপদজন চলাফেরা অতিষ্ঠ করে তুলেছে মানুষকে।
পাশাপাশি এখন এই নিয়ন্ত্রণহীন যানগুলো ছড়িয়ে পড়েছে জেলার গ্রাম-বন্দর হাট বাজার গুলোতে। এতে সড়ক নিরাপদ ব্যবস্থা বেসামাল হয়ে পড়েছে। এ অঞ্চলে কৃষি উৎপাদনের সঙ্গে সম্প্রসারিত হয়েছে ব্যবসা বানিজ্য। কিন্তু যান বাহন চলাচলে আসছেনা নিরাপত্তা বা নিয়ন্ত্রণ।
পঞ্চগড় জেলা শহরের বুক চিড়ে চলছে হাজার হাজার ট্রাক ও ট্র্রাক্টর । সেই সঙ্গে রয়েছে বালি পাথর বহকারী পরিবহন। প্রতিদিন ব্যস্ততম হয়ে উঠছে মহাসড়ক সহ গ্রামীন সড়কগুলো। সেই সঙ্গে জীবন জীবিকার সঙ্গে ছুঁটে চলা মানুষের মধ্যে বেড়েছে ব্যস্ততা। ব্যবস্যা বানিজ্যের সঙ্গে জড়িত হয়ে আছেন লাখো মানুষ। মানুষের নিত্য দিনের প্রয়োজনীয় পণ্য আনা নেওয়ার প্রবণতা বেড়েছে বহুগুণ।
এই জেলায় চা শিল্পে সাথে গড়ে উঠেছে বেসরকারী বেশ কিছু পোল্ট্রি ফার্ম। ফলে দুই দশকে বেড়েছে কর্মজীবি মানুষের সংখ্যা ।দেশের নানা প্রান্ত এবং এই অঞ্চলে গড়ে ওঠা নানা পণ্যের বাজারজাতকরণ প্রক্রিয়ায় জড়িত রয়েছে শত শত শ্রমিক কর্মচারী। তাদের ব্যবসায়িক কাজর্কমে ব্যবহৃত পরিবহনের সংখ্যা এখন আগের চেয়ে অনেকটাই বেশী।
এছাড়া জেলার বাংলাবান্ধাস্থল বন্দরটিতে প্রতি দিন পণ্য ওঠা নামা করছে। যার সংখ্যাও কম নয়। রয়েছে পর্যটকদের আগমন। শীতকাল আসলেই পর্যটকদের ভীর বেড়ে যায় জেলাটিতে। পর্যটকরা জেলা শহর থেকে ছুটে চলে তেতুঁলিয়া ও বাংলাবান্ধায়।
শহটির বুকে লাখো মানুষের চাপে যানজট এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যানজট সামলাতে হিমশীম খাচ্ছে ট্রাফিক-পুলিশ ও। ট্রাফিকের এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা আর কি করতে পারি। অনেক চেষ্টা করছি। অল্প জনবল দিয়ে তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা। নিয়মনীতির কথাও তরা মানে না।
এদিকে পঞ্চগড় পৌর এলাকায় দিন দিন জনসংখ্যার কারণে অবকাঠামো নির্মাণ বৃদ্ধি পাওয়ায় বাড়ছে ঘনবসতি। পুরো শহর ঘিরে গড়ে উঠেছে আবাসস্থল। ফলে জনসংখ্যার চাপ বেড়েছে শহরজুড়ে। শহরটির অভ্যন্তরেও এসব যান বাহনে দিশেহারা মানুষ।
জেলা শহর থেকে গ্রামীন জনপদের অধিকাংশ মানুষ চলাফেরা করে ইজিবাইক আর ব্যাটারি চালিত রিকসা ভ্যানে। ফলে নাকাল পঞ্চগড় বাসি। কোথাও দাঁড়িয়ে থাকার সুযোগও যেনো কমে আসছে। গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকায় দূরদুরান্ত থেকে আসা মানুষরা হতাশ শুধু পঞ্চগড় শহর নয়, এই ইজিবাইক ব্যাটারি চালিত রিকসা ভ্যানে ছেঁয়ে গেছে উপশহর সহ গ্রামীন হাট-বাজারগুলো।এসব বাহনে চালকদের অদূদর্শিতা ও অদক্ষতা এবং বেপরোয়া চলাচল মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে।
পঞ্চগড় শহরের ব্যবসায়ি হামিদার রহমান জানান, চলফেরা করা বেশ কঠিন হয়ে উঠছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করা দরকার।তবে এ বিষয়ে ইজিবাইক , ব্যাটারি চালিত রিকসা ভ্যান চালকদের সাথে কথা বললে তারা বেপরোয়া চলাচলকে কোন ভাবেই আমলে নিচ্ছেন না।
এব্যাপারে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, তারা ট্রাফিক রুলস জানেনা। আমরা প্রশাসন থেকে উদ্যোগ নিচ্ছি তাদের প্রশিক্ষন দেওয়ার। তবে তারা সংখ্যায় বেশী সরকার যদি এ বিষয়ে কোন নির্দেশনা দেয় সেক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।













