• Home
  • খেলা
  • মিরপুর টেস্টে নেই মুশফিক, টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
Image

মিরপুর টেস্টে নেই মুশফিক, টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা পাননি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তাঁর পরিবর্তে খেলছেন তাওহিদ হৃদয়।গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় হৃদয়ের।

এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে সাড়ে তিন শ রানের ইনিংস খেলেন তিনি।বাংলাদেশ একাদশ সাজিয়েছে দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে তিন স্পিনার নিয়ে।

গতকাল সকালে অনুশীলনের সময় ডান হাতের তর্জনিতে চোট পান মুশফিক। ব্যথায় কাতরাতে দেখা যায় তাঁকে।আঙুলে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পর আর ব্যাটিং করেননি তিনি।

এক্স-রে প্রতিবেদনে গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় গতকাল রাতে জানানো হয়েছিল, একাদশে থাকার বিবেচনায় থাকবেন মুশফিক। তবে শেষ পর্যন্ত তাঁকে দলে রাখা হয়নি। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেও চোটের কারণে টেস্ট খেলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »