• Home
  • খেলা
  • ঢাকা টেস্টের দল ঘোষণা বাংলাদেশের, টিকিট ছাড়াই দেখা যাবে মিরপুর টেস্ট
Image

ঢাকা টেস্টের দল ঘোষণা বাংলাদেশের, টিকিট ছাড়াই দেখা যাবে মিরপুর টেস্ট

ক্রীড়া প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এ সিরিজের প্রথম ম্যাচ মাঠে বসে বিনামূল্যে দেখার সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (২৮ অক্টোবর) থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সকাল সাড়ে ৯টায় শুরু হতে যাওয়া মিরপুরের এ ম্যাচটি ক্রিকেটপ্রেমীদের জন্য বিনা মূল্যে দেখতে পারবে।

শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টের পাঁচ দিনই দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে নর্থ ও সাউথ গ্যালারি। বিসিবির এ উদ্যোগের ফলে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত দুটি গ্যালারিতে বিনা মূল্যে প্রবেশ করে খেলা উপভোগ করতে পারবেন দর্শকেরা।

তবে বিনা মূল্যে প্রবেশের এ সুবিধা স্টেডিয়ামের সব গ্যালারির জন্য প্রযোজ্য নয়। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক গ্যালারিসহ অন্যান্য ভিআইপি আসনের ক্ষেত্রে এ সুযোগ থাকছে না।

ক্রিকেটপ্রেমীদের মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিতেই বিসিবির এ বিশেষ ব্যবস্থা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়াতে বিনা মূল্যে প্রবেশের সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ঢাকা টেস্টে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মো. সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

দ্বিতীয় টেস্ট সিলেটে
মিরপুরে প্রথম টেস্ট শেষে দ্বিতীয় ম্যাচ খেলতে ২ নভেম্বর সিলেটে যাবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। ৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে পয়েন্ট তালিকায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। ছয় ম্যাচে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে দলটি। অন্যদিকে, ১২ ম্যাচে ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম টেস্টে উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বিনা মূল্যে খেলা দেখার সুযোগ থাকায় দর্শকেরা সরাসরি মাঠে বসে বাংলাদেশ দলের খেলা উপভোগ করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »