• Home
  • দেশ
  • ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ: ইএসডিও’র ‘ডে ট্রিপ’ উদ্বোধন
Image

ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ: ইএসডিও’র ‘ডে ট্রিপ’ উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি॥ দেশের সর্ব উত্তরে পর্যটন সম্ভবনাময় তেতুঁলিয়াকে নতুন উচ্চতায় নিতে ঠাকুরগাঁও থেকে হিমালয় কন্যা তেঁতুলিয়া পর্যন্ত সাশ্রয়ী খরচে দিনব্যাপী ভ্রমণের বিশেষ প্যাকেজ ‘ইকো ট্যুরিজম: ঠাকুরগাঁও টু তেঁতুলিয়া ডে ট্রিপ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই পর্যটন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে ইএসডিও’র উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং প্রথম দিনের ভ্রমণে অংশ নেওয়া বিভিন্ন বয়সী পর্যটকরা উপস্থিত ছিলেন। বর্ণিল সাজে সজ্জিত
এসি কোস্টার বাসে পর্যটকদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে এই যাত্রার শুভ সূচনা করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, পর্যটনপ্রেমীদের জন্য এই প্যাকেজটি অত্যন্ত সাশ্রয়ী করা হয়েছে। মাত্র ৫০০ টাকা খরচ করে পর্যটকরা আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া যাতায়াতের সুযোগ পাবেন। একদিনের এই সংক্ষিপ্ত সফরে পর্যটকদের তেঁতুলিয়ার দৃষ্টিনন্দন সমতলের চা-বাগান, ঐতিহাসিক তেঁতুলিয়া ডাকবাংলো, মহানন্দা নদী এবং দেশের শেষ সীমান্ত বাংলাবান্ধা জিরোপয়েন্ট ও স্থলবন্দরসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরানো হবে।

উদ্বোধনকালে ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, “উত্তরবঙ্গের প্রকৃতি ও পর্যটন কেন্দ্রগুলো অত্যন্ত চমৎকার। সাধারণ মানুষের জন্য স্বল্প খরচে এবং সুশৃঙ্খলভাবে এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।আমরা বিশ্বাস করি, এই উদ্যোগের ফলে স্থানীয় পর্যটন শিল্পে গতি আসবে এবং তেঁতুলিয়ার আর্থ-সামাজিক উন্নয়নে এটি ইতিবাচক প্রভাব ফেলবে।”

তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এসকে দোয়েল উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের পর্যটন শিল্পের অন্যতম এলাকা এখন উত্তরের হিমালয়কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। দূরবর্তী এলাকা হিসেবেযাতায়াতের সুব্যবস্থা না থাকায় অনেক সময় ভ্রমণপিপাসুরা ইচ্ছা থাকা সত্ত্বেও তেঁতুলিয়া ভ্রমণে যেতে পারেন না।ইএসডিও’র এই পরিকল্পিত ও সুলভ মূল্যের ‘ডে ট্রিপ’ কার্যক্রম শুরু হওয়ায় এখন থেকে সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে অনায়াসেই উত্তরবঙ্গের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »