• Home
  • দেশ
  • আদমদীঘিতে চেয়ারম্যান পদপ্রার্থী মীমের পূজা মন্দির পরিদর্শন
Image

আদমদীঘিতে চেয়ারম্যান পদপ্রার্থী মীমের পূজা মন্দির পরিদর্শন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোমেনুর রহমান মীম তালুকদার দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন। গত সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার ছাতিয়ানগ্রামের ৭টি পূজা মন্দির পরিদর্শন করেন। দুর্গাপুজা মন্দির পরিদর্শনকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ সময় প্রতিটি মন্দিরে নগদ অর্থ সহায়তা প্রদান করেন মোমেনুর রহমান মীম তালুকদার। মোমেনুর রহমান মীম তালুকদার আদমদীঘি উপজেলা বিএনপির তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক ও একজন সফল ব্যবসায়ী। মোমেনুর রহমান মীম তালুকদার প্রায় ২৫০ মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মীরা এসব পুজা মন্দির পরিদর্শন করেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মোমেনুর রহমান মীম তালুকদার বলেন, “জনগণের এমন ভালোবাসায় আমি সত্যিই বেশ আনন্দিত। সৃষ্টিকর্তা আমাকে সম্মান দান করলে আমি অবশ্যই এই অঞ্চলের কল্যাণে কাজ করে যাব। পঞ্চাশের দশক থেকে আমার পূর্বপুরুষরা এই ইউনিয়ন এবং এলাকার জনগণের সেবা করে আসছেন। আমার দাদা, বাবা ও চাচারা একাধিকবার এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাই জনগণ ও দলের নেতাকর্মীরা আমার প্রতি পূর্ণ আস্থা রাখেন বলে আমি মনে করি।”এ সময় তার সাথে ছিলেন আদমদীঘি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কে এম মুকুল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান শামীম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, সান্তাহার পৌর যুবদলের ১ নম্বর সদস্য আব্দুস সবুর, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তামিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রতন, যুগ্ম আহ্বায়ক আব্দুল গণি হ্যাপী, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকার, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, মীম, সোহেল ও আবিদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »