• Home
  • দেশ
  • কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের
Image

কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করতে জেলার সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ অক্টোবর (সোমবার) থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী জেলার সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »