• Home
  • প্রচ্ছদ
  • ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
Image

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে শনিবার (১০ অক্টোবর) সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

ফেসবুক পোস্টে রিপন লেখেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা- মাহফুজুল হায়দার চৌধুরী রোটন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশবাসী ও দলীয় সকল নেতাকর্মীর নিকট তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করছি।’

মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মৃত্যুর সংবাদ জানিয়ে ফেসবুকে মাহমুদ হাসান রিপনের পোস্ট। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোটন চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৪ অক্টোবর রাতে রোটনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন রোটন। সেসময় মাহমুদ হাসান রিপন সংগঠনটির সভাপতি ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »