• Home
  • রাজনীতি
  • মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন: ভূমিমন্ত্রী
Image

মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন: ভূমিমন্ত্রী

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, মাস্তুল ফাউন্ডেশন সারা বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তাদের এই কাজ অত্যন্ত প্রশংসনীয়। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর হজোর মোড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করে মন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানটির কাজ কেবল টিউবওয়েল বা সেলাই মেশিন বিতরণে সীমাবদ্ধ নয়, বরং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তারা বিভিন্ন সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। আন্তর্জাতিক ক্ষেত্রেও এই প্রতিষ্ঠানের ভূমিকা অনেক। গাজা ও ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের জন্য মাস্তুল ফাউন্ডেশন সুষম খাদ্য, ঔষধ ও আর্থিক সহযোগিতা প্রদান করছে।

রাজশাহীতে বিশুদ্ধ পানি সরবরাহের প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রী বলেন, মাস্তুল ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি স্থানীয় দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবকদের স্বচ্ছতার সাথে এই ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশ দেন।ব্যক্তিগত স্মৃতি চারণ করে মন্ত্রী বলেন, কারাগারে থাকাকালীন আমি পানির কষ্ট অনুভব করেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি সবসময় মানুষের জন্য বিশুদ্ধ পানির সুব্যবস্থা করতে সচেষ্ট থাকি।

মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সাবেক সচিব আকবর সাহেবের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তাঁর মতো সৎ, দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির পরিচালনায় এই সংস্থাটি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। মন্ত্রী রাজশাহীর শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় তিনি সরকারি অনুমতি সাপেক্ষে নিজেও স্বেচ্ছাসেবক হিসেবে এই ফাউন্ডেশনের সাথে গাজা উপত্যকায় মানবিক মিশনে যাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং মাস্তুল ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময়, সেখানে উপস্থিত ছিলেন, মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ, রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি মো. ইফতিয়ার মাহমুদ বাবুসহ মাস্তুল ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে উপকারভোগীদের হাতে ২২টি টিউবওয়েল ও একটি সেলাই মেশিন তুলে দেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »