• Home
  • দেশ
  • কাউনিয়ায় মোটরসাইকেলে ফেরার পথে গাছের ডাল পড়ে যুবক আহত
Image

কাউনিয়ায় মোটরসাইকেলে ফেরার পথে গাছের ডাল পড়ে যুবক আহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় গাছের ডাল ভেঙে পড়ে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার অন্নানগর ইউনিয়নের খামার নয়াবাড়ি এলাকার বাসিন্দা শমসের আমিনের ছেলে আজহারুল ইসলাম মুকুল (৩৬) শুক্রবার গভীর রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে কাউনিয়া উপজেলার পরেশ বাজার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ একটি গাছের ডাল ভেঙে তার শরীরের ওপর পড়ে। এতে তার মাথা ফেটে যায় এবং ডান ঘাড়ের হাড়ে গুরুতর আঘাত লাগে। তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী কাউনিয়া উপজেলার বিভিন্ন সড়কে ও শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় গাছের মরা ডাল গুলো দ্রুত অপসারনের দাবী জানিয়েছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »