• Home
  • দেশ
  • সিলেটের ওসমানী নগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৮
Image

সিলেটের ওসমানী নগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কাশিকাপন এলাকায় সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে ওসমানীনগর থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাতটার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। তিনি বলেন, তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে পুলিশ কাজ চলছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »