• Home
  • দেশ
  • তেতুলিয়ায় ৫০ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক
Image

তেতুলিয়ায় ৫০ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক

পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ের তেতুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।​তেতুলিয়া থানা পুলিশ জানায় সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ​ জানা,যায় মঙ্গলবার (৪ আগস্ট) তেঁতুলিয়া মডেল থানার এসআই রতন কুমার রায় সংগীয় ফোর্সসহ শালবাহান ইউনিয়নের কালান্দীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কালান্দিগঞ্জ ‘গ্রিন টি ভ্যালি’র সামনে থেকে তল্লাশি চালিয়ে কাউরগছ এলাকার শফিকুল ইসলামের ছেলে রাসেল রানা(৩১) কে আটক করে পুলিশ।

উদ্ধারকৃত মাদক বিধিমোতাবেক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এব্যাপারে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইসুর রহমান জানান,মামলা হয়েছে। রাতে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »