• Home
  • দেশ
  • আদমদীঘিতে মাদক বিক্রেতা গ্রেপ্তার
Image

আদমদীঘিতে মাদক বিক্রেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেনের নের্তৃত্বে মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আলতাফ হোসেন নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই মাকদ বিক্রেতাকে মঙ্গলবার (আগস্ট) পুলিশ আদালতে পাঠিয়েছে।

জানা যায়, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালসন মহল্লায় নেশা জাতীয় ট্যাবলেট বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় সান্তাহার টাউন পুলিশ মালসন এলাকায় অভিযান চালায়। অভিযান কালে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মালসন এলাকার বাসিন্দা মৃত রফিক প্রামানিকের ছেলে আলতাফ আলী (৪৮) কে গ্রেপ্তার করে। এঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতা আলতাফ আলীকে মঙ্গলবার (৪ আগস্ট) আদালতে প্রেরন করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »