• Home
  • দেশ
  • সিরাজদিখানে সবজি ক্ষেত কাটার অভিযোগ, দেড় লক্ষাধিক টাকার ক্ষতির দাবি
Image

সিরাজদিখানে সবজি ক্ষেত কাটার অভিযোগ, দেড় লক্ষাধিক টাকার ক্ষতির দাবি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি সবজি ক্ষেতের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মো. আব্দুল কুদ্দুস কংসপুর গ্রামের লতব্দী ইউনিয়ন সিরাজদিখান উপজেলার আনুমিজির ছেলে। তিনি জানান, গত বুধবার বেলা প্রায় ১১টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার আপন ভাবি রিকনা বেগম, তার ছেলে মনির হোসেনের মেয়ে সালমা ও শান্তসহ অভিযুক্তরা তার সবজি ক্ষেতে প্রবেশ করে প্রায় ৬০০/৭০০টি চালকুমড়ার গাছ, প্রায় ৬০০টি শিম গাছ এবং লাউ গাছ কেটে ও মাচা (জাংলা) ভাঙচুর করে। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

আমি দীর্ঘদিন ধরে সবজি চাষ করে জীবিকা নির্বাহ করি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ক্ষেতের শত শত গাছ কেটে ও মাচা ভেঙে দেওয়া হয়েছে। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। অভিযোগের বিষযে অভিযুক্ত রিকনা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

রিকনা বেগম বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা কোনো গাছ কাটিনি বা ভাঙচুর করিনি। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ আকারে দায়ের করেছেন বলে জানা গেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »