• Home
  • দেশ
  • আদমদীঘিতে কুকুরের কামড়ে ৭ জন আহত
Image

আদমদীঘিতে কুকুরের কামড়ে ৭ জন আহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে কুকুরের কামড়ে ৭ ব্যক্তি আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা স্থানীয় ভাবে বিভিন্ন চিকিৎসকের নিকট প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। আহত ব্যক্তিরা হলেন, দমদমা গ্রামের পূর্ব পাড়া মহল্লার মনির উদ্দীন বাবুল (৬৮), শহিদুল ইসলাম (৬৪)), রিজিয়া বেগম (৬৫), আবুল কালাম (৪৫) ও পাশের গ্রামের তিন পথচারী। পরে গ্রামবাসি ক্ষিপ্ত কুকুরটিকে মেরে ফেলে।

গ্রামবাসী ও আহত ব্যক্তি মনির উদ্দীন জানান, সকাল থেকে কুকুরটি গ্রামের বিভিন্ন লোকজনকে ক্ষিপ্ত হয়ে তাড়া করছিল। দুপুরের দিকে কুকুরটি আরো ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মানুষকে কামড় দিতে শুরু করে এবং একে একে সাত ব্যাক্তিকে কামড় দিয়ে গুরুত্বর জখম করে। কুকুরের এমন আচরনে গ্রামের মানুষের মধ্যে চরম আতংক দেখা দেয় এবং তারা ছুটাছুটি শুরু করে। পরে গ্রামের মানুষ লাঠিসোডা নিয়ে কুকুরটিকে ধাওয়া করে এবং এক পর্যায়ে তাকে মেরে ফেলে পাশের বিলে ফেলে দেয়। গুরুতর আহত শহিদুল ইসলাম বলেন, কুকুরের কামড়ে তার পায়ের অনেকটা মাংস কেটে গিয়েছে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে হাসপাতালে গিয়ে দ্রæত ভ্যাকসিন দেয়ার পরামর্শ দিয়েছেন। ওই গ্রামের লোকজন বলেন, তাদের গ্রামে শতাধিক বেওয়ারিশ কুকুর রয়েছে। প্রতি বছর এই মৌসুমে কুকুরের জলাতংক রোগ হওয়ায় কুকুর ক্ষিপ্ত হয়ে মানুষজনকে কামড় দিতে শুরু।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »