• Home
  • দেশ
  • আদমদীঘিতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
Image

আদমদীঘিতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক নারীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ভিডিও, ছবি ও আপত্তিকর বার্তা পাঠিয়ে হয়রানির অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় আপন বাদশা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গত শুক্রবার (১০ জুলাই) রাতে নওগাঁ ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত আপন বাদশা দীর্ঘদিন ধরে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগী এক নারীকে অশালীন ভিডিও, ছবি ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিকভাবে হয়রানি করছিলেন। একপর্যায়ে তিনি ওই নারীকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাকে গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, গত ২১ জুন দুপুরে স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে সান্তাহার ফলপট্টি এলাকায় অভিযুক্তকে এ বিষয়ে প্রতিবাদ জানান ওই নারী। এতে ক্ষিপ্ত হয়ে আপন বাদশা তাকে মারধর করেন এবং লোহার মতো শক্ত বস্তু দিয়ে মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আহত ওই নারীকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর একটু সুস্থ্য হয়ে গত ২৭ জুন রাতে ভুক্তভোগী ওই নারী নিজেই সান্তাহার রেলওয়ে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও মারধরের অভিযোগে মামলা করেন। ওই মামলায় অভিযান চালিয়ে শুক্রবার (১০) জুলাই রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আপন বাদশাকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (১১ জুলাই) গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »