• Home
  • দেশ
  • অফিসকক্ষে পানি জমে ব্যাহত কার্যক্রম

    ভোগান্তিতে কাউনিয়া সমাজসেবা কার্যালয়ের সেবাপ্রার্থীরা
Image

অফিসকক্ষে পানি জমে ব্যাহত কার্যক্রম

ভোগান্তিতে কাউনিয়া সমাজসেবা কার্যালয়ের সেবাপ্রার্থীরা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ সামান্য বৃষ্টিতেই রংপুরের কাউনিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভেতরে পানি ঢুকে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে প্রতিদিনের দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সেবা নিতে আসা বৃদ্ধ, প্রতিবন্ধী ও অন্যান্য সেবাগ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে বুধবার উপজেলা ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানিতে সমাজসেবা কার্যালয়ের কক্ষ ও প্রবেশপথ জলমগ্ন হয়ে পড়েছে। অফিসকক্ষের ভেতরে হাঁটুপানি না হলেও মেঝেজুড়ে পানি জমে থাকায় কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের পানি মাড়িয়েই চলাচল করতে হচ্ছে। এ অবস্থায় অফিসের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

সমাজসেবা কার্যালয়ের প্রধান সহকারী (হেড ক্লার্ক) আনোয়ার হোসেন বলেন, “সকাল থেকে অফিসের ভেতরের পানি সেচে তারপর কাজ শুরু করেছি। প্রতিবার বৃষ্টি হলেই অফিসের একই অবস্থা হয়।”

সেবা নিতে আসা রমজান আলী বলেন, “বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সেবার জন্য অনেক বৃদ্ধ মানুষ এখানে আসেন। অফিসের ভেতরে পানি জমে থাকায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। দ্রæত সমস্যার স্থায়ী সমাধানে কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।”

স্থানীয়রা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনেই অবস্থিত গুরুত্বপূর্ণ এই সরকারি অফিসে বছরের পর বছর জলাবদ্ধতা সৃষ্টি হলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রæত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও কার্যালয়ের অবকাঠামো সংস্কারের দাবি জানিয়েছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »