• Home
  • আন্তর্জাতিক
  • ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, তুরস্কে ন্যাটো সম্মেলনের প্রথম দিনেই উত্তেজনা
Image

ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, তুরস্কে ন্যাটো সম্মেলনের প্রথম দিনেই উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই জোটের সদস্য দেশগুলোর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের প্রতিরক্ষা ব্যয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে জোটের অভ্যন্তরীণ মতপার্থক্যও আলোচনায় উঠে এসেছে।

মঙ্গলবার (৭ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছে সম্মেলনে যোগ দেন ট্রাম্প। ন্যাটোর অন্যান্য সদস্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরাও এতে অংশ নেন। সম্মেলনের মূল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা বুধবার (৮ জুলাই)।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ন্যাটোর বর্তমান কার্যক্রম ও কয়েকটি মিত্র দেশের আচরণে তিনি গভীরভাবে হতাশ।

তিনি মন্তব্য করেন, সম্মেলনটি যদি তুরস্কে আয়োজন করা না হতো, তাহলে হয়তো তিনি এতে অংশ নিতেন না।

এরদোয়ানকে নিজের ‘বন্ধু’ উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি একজন শক্তিশালী নেতা এবং তার উপস্থিতির কারণেই এই সফর আরও অর্থবহ হয়েছে।

সংবাদ সম্মেলনে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের প্রসঙ্গও তুলে ধরেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, ওই পরিস্থিতিতে ইউরোপের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে প্রত্যাশিত সমর্থন দেয়নি।

ট্রাম্প বলেন, ‘ইরানে আমরা যা করেছি, তার জন্য আমাদের ইতিবাচকভাবে দেখা হয়নি। আমরা শত শত বিলিয়ন ডলার ব্যয় করছি, অথচ তারা আমাদের পাশে নেই। সব সময় আমরাই তাদের পাশে থেকেছি।’

এ সময় তিনি ইতালি, জার্মানি ও ফ্রান্সের নাম উল্লেখ করে দাবি করেন, এসব দেশ যুক্তরাষ্ট্রকে প্রত্যাশিত সহযোগিতা দেয়নি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »