• Home
  • দেশ
  • চরম দুর্ভোগে জনগণ

    ড্রেনেজ সংকটে কাউনিয়া স্টেশন রোড, দ্রুত সমাধানের দাবি
Image

চরম দুর্ভোগে জনগণ

ড্রেনেজ সংকটে কাউনিয়া স্টেশন রোড, দ্রুত সমাধানের দাবি

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন রোডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে আসা মানুষ, পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যালয়ের পাশের এই সড়কের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, অল্প সময়ের বৃষ্টিতেই স্টেশন রোডের বিভিন্ন অংশে হাঁটুসমান না হলেও চলাচল ব্যাহত হওয়ার মতো পানি জমে যায়। এই সড়ক দিয়েই উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খাদ্য গুদাম, পশু হাসপাতাল, ভ‚মি অফিস, মডেল মসজিদ, জনতা ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রæত নামতে না পেরে দীর্ঘসময় সড়কের ওপর জমে থাকে।

জনতা ব্যাংকে সেবা নিতে আসা হুমায়ন কবির বলেন, “সরকার কোটি কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ করলেও পরিকল্পিত ড্রেনেজ না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তা পানিতে তলিয়ে যায়। এতে রাস্তারও ক্ষতি হচ্ছে, আবার সাধারণ মানুষও দুর্ভোগে পড়ছে। প্রশাসনের পাশের সড়কের এমন অবস্থা সত্যিই দুঃখজনক।”

উপজেলা পরিষদে সেবা নিতে আসা রহিমা বেগম বলেন, “বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। কাপড় ভিজিয়ে পরিষদে যেতে হয়। দ্রæত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা প্রয়োজন।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাবে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, “বিষয়টি উপজেলা প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »