আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার হাটখোলা এলাকা থেকে ছালমা বেগম (৬৩) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে সান্তাহার শহর ফাঁড়ির পুলিশ। ছালমা বেগম নোয়াখালী সদর উপজেলা আনন্দনগর এলাকার পন্ডিত ব্যাপারীর মেয়ে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আদমদীঘি থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে সান্তাহার হাট খোলার কাঁচা বাজার এলাকায় ওই বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয় এলাকার জনসাধারণ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধর করে থানায় নিয়ে যায়। হাটখোলার বিবøব হোসেন জানায়, বেশ কিছুদিন ধরে ওই বৃদ্ধাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। হঠাৎ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সান্তাহার নতুন বাজারের হাটখোলা কাঁচা বাজারের শেডের নিচে তাঁকে মৃত অবস্থায় বাজারের দোকানীরা দেখতে পায়।
এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদ হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের একটি বিশেষ দল ওই বৃদ্ধার পরিচয় সনাক্ত করেছে।












